1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ফরহাদ ও তার অনুসারীদের নামে দলীয় প্রতিপক্ষের দায়েরকৃত প্রতিহিংসা মুলোক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ১৬ আগষ্ট দুপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনসহ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ আগষ্ট জেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য তাসকিন আহমেদ শাওন তার নিজস্ব ক্যাডারদের সাথে অন্তঃ কোন্দলের কারনে পারুলিয়া পশুহাট এলাকায় হামলার শিকার হন। ঘটনার সময় দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ফরহাদ ব্যবসায়ীক কাজে ভোমরা স্থলবন্দরে দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নূর ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ আলীর সাথে অবস্থান করছিলেন। অথচ মারপিটের ঘটনার পর দলীয় কোন্দলকে পুঁজি করে একটি মহলের ইন্ধনে বহিষ্কৃত ছাত্রদল নেতা তাসকিন আহমেদ শাওনের পরিবার দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ফরহাদ ও তার অনুসারীদের আসামী করে দেবহাটা থানায় মিথ্যা মামলা দায়ের করেন। বিজ্ঞপ্তিতে ছাত্রদলের পক্ষ থেকে ওই মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একইসাথে পরবর্তীতে দলীয় কোন্দলের জেরে যাতে এধরনের সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি বা নেতাকর্মীরা মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সেজন্য জেলা ছাত্রদলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd