1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চলতি দায়িত্বরত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’কে আরও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়। এছাড়া দক্ষিণ পারুলিয়া, জেলিয়াপাড়া, পলগাদা, জোয়ার গুচ্ছগ্রাম, পাতাখালিসহ আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে রাতের আঁধারে মালিক ও কর্মচারিদের অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্যঘের লুট ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোবাইল ব্যাংকিংয়ে দেয়া ভাতাভোগীদের অর্থ হ্যাকারদের হাতিয়ে নেয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এধরনের অপকর্মে জড়িতদের আইনের আওতায় এনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়। পরে উপজেলা বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা এবং বেসরকারি সংস্থা নব-জীবন আয়োজিত কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজঅ্যাডভানটেজড চিলড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) নারুস সালাম সিদ্দিক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd