1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ৫৫টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ৫৫টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের অধীনে ৫৫টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)। বুধবার সকাল ১০টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা গ্রামে এ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একইসাথে শুরু করা হয় উপজেলার ৫৫টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম।
ফতেমা রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাধান শিক্ষক এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী।
বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মাহমুদ গাজী, লাইলা খাতুন লিলি, সাস এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বি.এম হাবিবুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম, সাস এর আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, সম্মৃদ্ধি কর্মসূচীর আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, ডাঃ মনোজ হালদার ও মোমিনুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান অতিথি আলমগীর হোসেন সাহেব আলী বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম গুরুত্বপুর্ন পদক্ষেপ এটি। তিনি বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম সোপান হলো শিক্ষা। আর এই শিক্ষা থেকে কোন শিশু যেন বাদ না যায় সে কারণে ঝরে পড়া ও কখনো বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিশুদের নিয়ে সরকারের এই পদক্ষেপ একটি যুগান্তকারী সূচনা। তিনি প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কে ধন্যবাদ জানানোর পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ এ প্রকল্পের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ^াস দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd