1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ৩৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ৩৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় অভিযান চালিয়ে পুকুরের পানিতে লুকিয়ে রাখা দুই বস্তা ফেনসিডিল উদ্ধার সহ আকতারুল ইসলাম (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মাদক কারবারি আকতারুল ইসলাম উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃত মাদক কারবারি আকতারুলের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই মাদক কারবারি। সেসময় অভিযানিক দলের সদস্য ও স্থানীয়দের সহায়তায় আকতারুলকে আটকের পর তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পূর্ব পাশের একটি পুকুরে পানির নিচে লুকায়িত অবস্থায় রাখা দুটি প্লাস্টিকের বস্তাভর্তি ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।
জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে মাদক কারবারি আকতারুলকে জব্দকৃত ফেনসিডিল সহ দেবহাটা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন অভিযানের নেতৃত্বে থাকা খুলনা র‌্যাব-৬ এর ডিএডি আনোয়ারুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd