1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় শান্তি প্রতিষ্ঠায় বার্ষিক পিস ক্লাব সম্মেলন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় শান্তি প্রতিষ্ঠায় বার্ষিক পিস ক্লাব সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : “হিংসা নয়, সম্প্রতি ছড়াই” স্লোগান সামনে রেখে দেবহাটায় পিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে পিস কনসোর্টিয়াম বিডি’র সহযোগীতায় উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমান গুহ। বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, সাইকোসোসাল কমিটির উত্তম কুমার, পিস ক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা,সাইকোসোসাল কমিটির সভাপতি আব্দুল ওহাব, উপজেলা মসজিদের ইমাম আব্দুর রহমান, পিস ক্লাব প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, রূপান্তরের প্রতিনিধি তৌহিদ হোসেন সহ বিভিন্ন পিস ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এদিকে, বার্ষিক সম্মেলনে বিগত দিনের কর্মকান্ড তুলে ধরে পারুলিয়া ইউনিয়ন পিস ক্লাব, সখিপুর ইউনিয়ন পিস ক্লাব ও কুলিয়া ইউনিয়ন পিস ক্লাব বেস্ট পিস ক্লাব নির্বাচিত হয়ে ক্রেস্ট অর্জন করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন শিক্ষক সঞ্জয় কুমার।
উল্লেখ্য যে, পিস ক্লাব সমাজের শান্তি প্রতিষ্ঠায় উগ্রবাদ, শান্তি-সম্প্রতি প্রতিষ্ঠায় যুব সমাজকে সচেতন করার পাশাপাশি সামাজিক উন্নয়ন বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd