1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় শনিবার ফেয়ার মিশনের মাদক বিরোধী সাইকেল র‌্যালী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় শনিবার ফেয়ার মিশনের মাদক বিরোধী সাইকেল র‌্যালী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে শনিবার অনুষ্ঠিত হবে ৫ম বারের মতো মাদক বিরোধী সাইকেল র‌্যালী ২০২৪। প্রতিবছর ফেয়ার মিশনের আয়োজনে এই ঐতিহাসিক মাদক বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। ৫শতের অধিক সাইক্লিষ্ট এই মাদক বিরোধী সাইকেল র‌্যালীতে অংশগ্রহণ করে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদক ব্যবসায়ীদের মূল উৎপাটনে অনুষ্ঠিত এই মাদক বিরোধী সাইকেল র‌্যালীতে হাজারো মানুষের অংশগ্রহণ থাকে। এখানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এবারেও তার ব্যতিক্রম নেই। এবছর আগামী ২১ ডিসেম্বর শনিবার উপজেলার পুষ্পকাটি ভাটা ফুটবল মাঠ হতে সকাল ৯’টায় আনুষ্ঠানিকভাবে এই মাদক বিরোধী সাইকেল র‌্যালীর উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। মাদক বিরোধী সাইকেল র‌্যালীকে সামনে রেখে দেবহাটা জুড়ে সাজ সাজ রব সৃষ্টি হয়েছে। ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের ৬০০ জন সদস্য এই মাদক বিরোধী সাইকেল র‌্যালীতে অংশগ্রহণ করবেন। দেবহাটার জনগণকে মাদকের ভয়াবহতা তুলে ধরতে কুলিয়া, পারুলিয়া, সখিপুর গাজীরহাট, দেবহাটা সদর ও টাউনশ্রীপুরে পথসভা এবং পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে র‌্যালীর সমাপনী ঘোষণা করা হবে। সকল অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী উপস্থিত থাকবেন ও বক্তব্য প্রদান করবেন। এসব পথসভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক ব্যক্তিত্বরাও বক্তব্য রাখবেন। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন এই অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ ও সার্বিক সহযোগীতার অনুরোধ করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd