1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় রাস্তা সংষ্কারে ব্যাপক অনিয়ম, প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় রাস্তা সংষ্কারে ব্যাপক অনিয়ম, প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটার কুলিয়া টু শাঁখরা কোমরপুর কার্পেটিং রাস্তা সংষ্কারে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজটি বন্ধ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে পারুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অধীনস্থ সংষ্কারাধীন ওই রাস্তাটির কিছু অংশ পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সহকারী প্রকৌশলী সাইফ হাসান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম সহ স্থানীয় জনসাধারণ সেখানে উপস্থিত ছিলেন।
তথ্যমতে, সংষ্কারাধীন দেবহাটার কুলিয়া টু শাঁখরা কোমরপুর সড়কটিতে ঠিকাদার আমান উল্লাহ নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে আসছিলেন। বিষয়টি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানকে জানিয়ে সহযোগিতা চান স্থানীয়রা। এলাকাবাসির দাবির প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলে রাস্তার কাজে ভালো মানের ইট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহারের অনুরোধ জানান।
কিন্তু ঠিকাদার আমান উল্লাহ তাতে কর্নপাত না করে দেদারছে নিন্মমানের সামগ্রী দিয়ে সংষ্কার কাজ চালিয়ে আসছিলেন। মঙ্গলবার বাধ্য হয়ে এলাকাবাসি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।
পরিদর্শসকালে নেতৃবৃন্দ ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাস্তাটি সংষ্কারে ভালোমানের ইট সহ অন্যান্য নির্মাণ সামগ্রীর ব্যবহার নিশ্চিতকরণ এবং সেপর্যন্ত চলমান সংষ্কার কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd