1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মৎস্যজীবিদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মৎস্যজীবিদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় মৎস্য জীবিদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘জল যার জলা তার, শেখ হাসিনার অঙ্গীকার’-এই শ্লোগানকে সামনে রেখে জলমহাল নীতিমালা অনুযায়ী প্রকৃত মৎস্য জীবিদের অধিকার আদায়ে এ মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্যজীবি সমিতি, ভুমি কমিটি ও গণ-উন্নয়ন ফেডারেশনের আয়োজনে এবং উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রবিন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম। মানববন্ধনে ভূমি কমিটির প্রচার সম্পাদক এমএম সাহেব আলীর সঞ্চলনায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দেবহাটা উপজেলা ভূমি কমিটির সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, ভূমি কমিটির সদস্য আমজাদ হোসেন, বলরাম মন্ডল প্রমুখ। এসময় উত্তরনের অপ্রতিরোধ্য প্রকল্পের সহকারী সমন্বয়কারী বিলকিস খাতুন, উত্তরনের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম সহ উত্তরনের নিথর চন্দ্র মন্ডল, শিরিনা খাতুন এবং উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর কাছে জলমহাল নীতিমালা ২০০৯ অনুসারে প্রকৃত মৎস্যজীবিদের অধিকার নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd