1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মুজিব বর্ষের জমিসহ ঘর পেলেন ভূমিহীন-গৃহহীনরা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মুজিব বর্ষের জমিসহ ঘর পেলেন ভূমিহীন-গৃহহীনরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় গৃহহীনদের বাসগৃহ উপহার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলার বসন্তপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫টি গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে উক্ত গৃহহীনদের মাঝে বসতঘর হস্তান্তর করা হয়। এদিকে, দেবহাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পশ। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আলী মোর্ত্তেজা মোহাম্মদ আনোয়ারুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবু জাফর, সাবুর আলী সহ বিভিন্ন কর্মকর্তাগন।
উল্লেখ্য যে, মুজিব বর্ষের উপহারের প্রথম ধাপে ৫টি ঘরের মধ্যে বসন্তপুর এলাকায় নির্মান সম্পন্ন জমির দলিল হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd