1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়য়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন দেবহাটা ফুটবল মাঠে উক্ত টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, শিক্ষা অফিসার শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি সম্প্রসারণ অফিসার শওকাত ওসমান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সহকারী শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, মুনির আহম্মেদ, ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, সহকারী ইন্সট্রাক্টর শহিদুজ্জামান প্রমূখ। উদ্বোধনী পরবর্তী বালক শিক্ষার্থীদের খেলায় কুলিয়া ইউনিয়নের বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করেন সদর ইউনিয়নের সুশীলগাতী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা। অপরদিকে বালিকাদের খেলায় টাইব্রেকার কুলিয়া ইউনিয়নের পুটিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের ২-১ গোলে পরাজিত করে দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা জয়লাভ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd