1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ফেয়ার মিশনের ঈদ পূর্নমিলনী ও নতুন কমিটি গঠন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ফেয়ার মিশনের ঈদ পূর্নমিলনী ও নতুন কমিটি গঠন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ফেয়ার মিশনের উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ৭ মে, ২২ ইং তারিখ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপন করা হয়। সকাল ১১ টায় ফেয়ার মিশন কম্পিউটার চাইল্ড হোম এ্যান্ড স্কুল থেকে এক বর্নাঢ্য র‌্যালী পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর এবং রাফসান গ্রæপের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব আবু হাসান। দুপুরে মধ্যহ্নভোজ শেষে দ্বিতীয় সেশনে পুরস্কার বিতরন ও নতুন কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ আলহাজ¦ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সাংবাদিক কে এম রেজাউল করিম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। শেষে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও আবু রায়হানকে সাধারন সম্পাদক করে ফেয়ার মিশনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিট ও আঞ্চলিক কমিটি গঠন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd