1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ফেন্সিডিল, গাঁজাসহ ২ ও চুরি মামলার আসামীসহ ৪জন আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ফেন্সিডিল, গাঁজাসহ ২ ও চুরি মামলার আসামীসহ ৪জন আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৫ বোতল ফেন্সিডিল, ৫০ গ্রাম গাঁজা ও একাধিক চুরি মামলার আসামীসহ মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০১/০৭/২০২২ তারিখ, এসআই(নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এসআই (নিঃ) শরিফুল ইসলাম ও এএসআই(নিঃ) শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামস্থ সাতক্ষীরা টু শ্যামনগরগামী মহাসড়ক সংলগ্ন চারাবটতলার জনৈক আবু তালেবের চায়ের দোকানের পাশ থেকে ১৫ (পনের) বোতল ফেনন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১. ওলিউল্লাহ সরদার @ সাদ্দাম @ ওলি(২৯), পিতা- মৃত আব্দুল বারী সরদার, গ্রাম- নারিকেলি, উপজেলা- দেবহাটা, জেল- সাতক্ষীরা, ২. সাকিব হোসেন (২০), পিতা- আনারুল ইসলাম, গ্রাম- মাঝ সখিপুর, উপজেলা- দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। একই তারিখ পৃথক-পৃথক অভিযানে পারুলিয়া ইউনিয়নের অর্ন্তগত উত্তর পারুলিয়া (সন্নাসখোলা) গ্রামস্থ সাতক্ষীরা টু কালীগঞ্জ গামী মহাসড়ক সংলগ্ন সন্নাসখোলা পূজামন্দিরের সামনে থেকে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আসামী ৩। জামির হোসেন গাজী (২৪), পিতা- জাকির হোসেন গাজী, গ্রাম- ইটাগাছা, (৭ নং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা) উপজেলা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় দুইটি মাদক মামলা রুজু করা হয়। একই তারিখ সিআর ৯৬০/২১ এর আসামী ৪। এস.এম আফতাবুজ্জামান, পিতা- এস.এম শফিকুল, সাং-মাঝ সখিপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে আসামীদেরকে ইং- ০২/০৭/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd