1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস যথাযথভাবে পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস যথাযথভাবে পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ যথাযথভাবে পালিত হয়েছে। মহান এই দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলন। পরে সকাল ৯টায় অতিথিবৃন্দের অংশগ্রহণে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করে মোনাজাত এবং সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হক, জামায়াত নেতা সাবেক নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সাবেক সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কবর জিয়ারত ও কেদার মাঠের স্মৃতি স্তর্ম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এছাড়া বিকালে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd