1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় নাশকতার পরিকল্পনাকালে বিএনপি-জামায়াতের ৪ নেতাসহ গ্রেপ্তার-৬ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় নাশকতার পরিকল্পনাকালে বিএনপি-জামায়াতের ৪ নেতাসহ গ্রেপ্তার-৬

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় নাশকতার পরিকল্পনাকালে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪ নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৩০ অক্টোবর) ভোররাতে উপজেলার নারিকেলি সাইক্লোন শেল্টারে নাশকতার পরিকল্পনায় অবস্থান করছিল বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, সেলিম রেজা, শোভন দাশ, এএসআই জাহিদুর রহমান, আব্দুর রহমানসহ একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়। অভিযানকালে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালানোর চেস্টা করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় সেখান থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় তিনটি অবিষ্ফোরিত ককটেল এবং ককটেল ও পেট্রোল বোমা তৈরীর সরঞ্জাম।
গ্রেপ্তারকৃতরা বিএনপি ও জামায়াত নেতারা হলেন, উপজেলার এনামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোলাইমান শেখ (৪০), সখিপুরের মৃত গহর আলীর ছেলে এসহাক আলী গাজী (৬৫), নওয়াপাড়ার দ্বীন মোহাম্মাদ মোড়লের ছেলে আবু দাউদ (৫০) এবং টিকেটের মৃত রেজাউল মোড়লের ছেলে আমজাদ হোসেন (৪৫)। এঘটনায় দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫ ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৪/৫/৬ ধারায় মামলা (নং-১৫) দায়ের করা হয়েছে। অপরদিকে পৃথক অভিযান চালিয়ে সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত উপজেলার ঘলঘলিয়া গ্রামের নূর ইসলাম সরদারের ছেলে চিহ্নিত প্রতারক নূর হোসেন ওরফে মোকছেদ (৩৮) এবং পারিজারি মামলায় ওয়ারেন্টভুক্ত উত্তর সখিপুরের মুনসুর আলীর ছেলে মুকুল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিচারার্থে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি বাবুল আক্তার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd