1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৫১ সংবাদটি পড়া হয়েছে

শাহিনুর ইসলাম:: দেবহাটায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬জুন) বিকাল ৫ঘটিকায় ১নং বহেরা ওয়ার্ডবাসীর আয়োজনে বহেরা বাজার শহীদ মিনার চত্বরে অতিথিদেরকে ক্রেস প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কুলিয়ার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুরুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।
তিনি বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। চেয়ারে বসে আরামের জন্য আমি চেয়ারম্যান হয়নি, উপজেলাবাসীর সেবা করার জন্যই আমি চেয়ারম্যান হয়েছি। আমি উপজেলার সর্বস্তরের মানুষের জন্য কাজ করতে চাই। স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে উপজেলা পরিষদ পরিচালনা করা হবে। প্রত্যেকটি কাজের হিসাব আপনাদের দেওয়া হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, যাহাতে আমি আগামী ৫বছর আপনাদের পাশে থেকে কাজ করতে পারি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম। এসময় ছিলেন ১নং বহেরা ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য রওনাক-উল-ইসলাম রিপন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম মোল্যা, শ্রমিক নেতা আজিবুর রহমান আলিম, ডা: তোজ্জাম্মেল হক মিনু, আমানুল্লাহ ও সাজু আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাম আজম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd