1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় গভীর উদ্বেগ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় গভীর উদ্বেগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান : দেবহাটার দেবিশহরে বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। রোববার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত নের্তৃবৃন্দ তাদের বক্তব্যে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রæত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তুলে ধরেন।
পাশাপাশি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদা, জেয়ার গুচ্ছগ্রাম, নোড়ারচক, নাজিরের ঘের সহ আশপাশের এলাকায় প্রায় প্রতি রাতেই মৎস্য ঘের মালিক ও কর্মচারিদের অস্ত্রের মুখে জিম্মি করে মাছ লুট, সড়ক-মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার যানবাহনের দৌরাত্ম, আন্তঃসীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, স্কুল-কলেজের সামনে বখাটেদের উৎপাত, সীমান্তে মাদক ব্যবসা ও চোরাচালান, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে ব্যপক আলোচনা ও গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম সহ বিজিবি প্রতিনিধিগণ ও অন্যান্য দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd