1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ডা. রুহুল হকের পক্ষে শাওনের নেতৃত্বে ব্যপক প্রচারাভিযান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ডা. রুহুল হকের পক্ষে শাওনের নেতৃত্বে ব্যপক প্রচারাভিযান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের পক্ষে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে ব্যপক প্রচারাভিযান অব্যহত রয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দেবহাটা উপজেলার কুলিয়া, বহেরা, পুষ্পকাটি, সেকেন্দ্রা, পারুলিয়া, সখিপুর বাজার, পাঁচপোতা মোড় ও টাউনশ্রীপুর বাজারে প্রচারাভিযানের অংশ হিসেবে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও ডা. রুহুল হক এমপির পক্ষে নৌকা প্রতিকের লিফলেট বিতরণ করা হয়।
গেল প্রায় ১৫ বছরে দেশব্যপী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র জনসম্মুখে তুলে ধরে প্রচারাভিযানে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে জেলার উন্নয়নের রূপকার অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান নেতৃবৃন্দরা। প্রচারাভিযানে দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজি, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বর্তমান কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোমিনুর রহমান, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এসএম নাসির উদ্দীন ও কবির হোসেন, কুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আফজাল হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমরান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে উপজেলার প্রত্যেকটি মোড়ে মোড়ে ও জনগুরুত্বপূর্ণ স্থান সমূহে নৌকার মাঝি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির পক্ষে নৌকা প্রতিকের এ প্রচারাভিযান অব্যহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd