1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্টাবার্ষিকীতে র‌্যালী ও সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্টাবার্ষিকীতে র‌্যালী ও সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রদলের আয়োজনে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সখিপুর মোড়ে বুধবার ১ জানুয়ারী ২০২৫ ইং তারিখ বিকাল ৪টায় শুরুতে একটি র‌্যালী সখিপুর মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সখিপুর মোড়ে এক সমাবেশ ও আলোচনা সভা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান ও উপজেলা বিএনপির অন্যতম নেতা আবুল হোসেন বকুল। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজুল মোল্লা, বিএনপির অন্যতম নেতা সাবেক ছাত্রনেতা এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ হোসেন তুহিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রন্ট্রি প্রমুখ। বক্তারা, আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত করে জনগণের কাতারে যেয়ে রাজনীতি করার আহবান জানান। এছাড়া স্বৈরাচার পতনের পরে এখনো যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তাদের সেসকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এর আগে পায়রা উড়িয়ে ছাত্রদলের প্রতিষ্টাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd