1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কোভিড-১৯( করোনা) প্রতিরোধ প্রকল্পে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউনিসেফ এর সহযোগীতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়নে দেবহাটা প্রেসক্লাবের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছাত্তার, বে-সরকারী সংস্থা সার্সে’র স্বাস্থ্য কর্মকর্তা মনোজ হালদার, দেবহাটা সার্বজনীন গীতা নিকেতনের শ্যামল সরকার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জেলা সমন্বয়কারী কাকলী সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পারুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক রিফায়েত হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক ইসমাইল হোসেন, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক রিজমা সহ বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতগন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আইএসপি অফিসার আজমির হোসন।
এসময় বক্তরা বলেন, কোভিড-১৯ যে কতটা ভয়াবাহ আমাদের চোখের সামনে তা দেখেছি। আমরা চাইনা এমন পরিবেশ আর ফিরে আসুক। তবে এখনো কিন্তু আমরা পুরোপুরি মুক্ত না। সেজন্য আমাদের সচেতনতার দরকার আছে। সাথে সাথে সবাইকে এই সম্পর্কে আরো বেশি বেশি জানাতে হবে। শতভাগ মানুষকে টিকা গ্রহনে উৎসাহিত করতে হবে। এছাড়া সংস্থাটির পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ নেওয়ায় স্বাধুবাদ জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd