1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় আ. গনি স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় আ. গনি স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল গনি স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় কামটা ফুটবল মাঠে কামটা মিতালী সংঘের সহযোগিতায়, সিমরা এগ্রো লিঃ সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনীয় খেলায় আব্দুল গনি’র পুত্র আব্দুল কায়ুম হোসেনেট সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সিমরা এগ্রো লিমিটেডের ম্যানেজার শেখ রকিবুল ইসলাম, ইউপি সদস্য প্রার্থী মোনায়েম হোসেন, আয়োজক কমিটির সদস্য ফরিদ হোসেন প্রমুখ।
উদ্বোনীয় খেলায় ভাতশালা ফুটবল একাদশ ও পিডিকে ক্লাব (কালীগঞ্জ) অংশ নেন। খেলায় ০-২ গোলে ভাতশালা ফুটবল একাদশ জয়লাভ করে।
আগামী ১২ নভেম্বর শুক্রবার মাহমুদপুর ফুটবল একাদশ ও হাজীপুর ফুটবল একাদশ অংশ গ্রহন করবেন। উক্ত খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজন কমিটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd