1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের মানববন্ধন ও আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের মানববন্ধন ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¦রে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেষ্টুন উড়িয়ে দিবসের উদ্ভোধন করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে “ আপনার অধিকার ,আপনার দায়িত্ব” দুর্নীতিকে না বলুন এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা সড়কে র‌্যালী ও মানব বন্ধন পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহা , সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব টাউন শ্রীপুর শরচ্ছন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আফছার আলী,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,দেবহাটা হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সদস্য ও বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রফিক,ইউপি সদস্য আলফাতুন্নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd