1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় আটশতবিঘা খাল পুনঃখনন শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় আটশতবিঘা খাল পুনঃখনন শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়া দেবহাটার আটশতবিঘা খালটি পুনঃখননের কাজ শুরু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্বাবধানে দাঁইবুড়ির ঘের থেকে চারকুনি ব্রীজগামী প্রায় সাড়ে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। উক্ত খালটি পুনঃখননের কাজ শুরু করা হয়। উপস্থিত থেকে ফিঁতা কেটে খাল পুনঃখননের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মৎস্য অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, এমএফও সাজ্জাদ হোসেন ও প্রকল্প ম্যানেজার মোবারক হোসেন লিটু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি অর্থবছরে ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে খালটি পুনঃখননের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ খালটি পুনঃখননের কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd