1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় আলোচনা সভা ও কেঁক কাটার মধ্যদিয়ে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৩ জুন) বিকেল ৩টায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দিবসটি উদযাপন করেন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর আব্দুল কাদের মৃধা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ও আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি ও আসাদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর গাজি, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সদস্য সচিব হুমায়ুন কবির হীম সহ মূলদল ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd