1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় অনৈতিক কর্মকান্ডে লিপ্তবস্থায় বিএনপি নেতা আহছান উল্লাহ আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় অনৈতিক কর্মকান্ডে লিপ্তবস্থায় বিএনপি নেতা আহছান উল্লাহ আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকাবস্থায় আহছান উল্লাহ (৩৮) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে বে-রসিক জনতা। সে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বিএনপি নেতা আহছান উল্লাহর বাবা শিমুলিয়া গ্রামের আবুল কাশেম, আর মা নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার ও জামায়াতের মহিলা রুকন ফতেমা খাতুন। অতি সম্প্রতি উপজেলার বহুল আলোচিত খলিশাখালি নামক স্থানে রাতের আঁধারে একটি ঝুপড়ি ঘরে ওই এলাকার জামাত ঢালীর ডিভোর্সী মেয়ের সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকাবস্থায় এলাকাবাসি তাকে হাতেনাতে আটক করে।
এলাকাবাসি জানায়, খলিশাখালির মৎস্য ঘের দেখাশুনার নামে পেটুয়া বাহিনীর সদস্য হিসেবে গত এক বছর সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে বিএনপি নেতা আহছান উল্লাহ ও তার সাঙ্গপাঙ্গরা। আহছান উল্লাহ বাহিনীর ভয়ে গেল কয়েকমাসে অনেকটাই পুরুষ শূণ্য হয়ে উঠেছে খলিশাখালি জনপদ, ফলে ভয়ভীতি দেখিয়ে অনায়েসেই সেখানকার নারীদের ওপর জোরপূর্বক পাশবিক নির্যাতন চালিয়ে আসছিল তারা। কিন্তু দাপুটে আহছান উল্লাহ ও তার সাঙ্গপাঙ্গদের ভয়ে প্রশাসনের সামনে তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছিলনা ওই জনপদের নারী-পুরুষরা।
অতি সম্প্রতি খলিশাখালির একটি ঝুপড়ি ঘরে গভীর রাতে ওই ডিভোর্সী নারীকে ডেকে নিয়ে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়েছিল বিএনপি নেতা আহছান উল্লাহ। একপর্যায়ে এলাকাবাসি ওই নারীসহ বিএনপি নেতা আহছান উল্লাহকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন এ বিএনপি নেতা। তবে আটক পরবর্তী আহছান উল্লাহকে পুলিশের হাতে তুলে দেয়ার আগেই তার সাঙ্গপাঙ্গরা ঘটনাস্থল থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলেও নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীদের কয়েকজন।
এদিকে আপত্তিকর অবস্থায় নারীসহ ধৃত বিএনপি নেতা আহছান উল্লাহর সেদিনের সেই ভিডিও ফুটেজ এবং এসংক্রান্ত সংবাদ প্রকাশ করায় বিভিন্নভাবে গণমাধ্যমকর্মী ও আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা উপজেলা যুবলীগ নেতা রবিউল্লাহ সহ কয়েকজনকে মুঠোফোনে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আহছান উল্লাহ ও তার সাঙ্গপাঙ্গরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd