1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার সাংবাদিক ডাবলুর পতিত জমিতে সবজি চাষ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার সাংবাদিক ডাবলুর পতিত জমিতে সবজি চাষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আকতার হোসেন ডাবলু তার নিজের পতিত জমিতে সবজি চাষ করেছেন। তিনি দীর্ঘ ২৫ বছরের অধিক সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত আছেন। তার নিজের মৎস্য ঘের আছে। সেই মৎস্য ঘের থেকেই তিনি তার নিজের ও সাংসারিক ব্যয় নির্বাহ করেন। পারিবারিক জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক। গত কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতিত জমিতে সবজি চাষ করার জন্য বলেন। সাংবাদিক ডাবলু প্রধানমন্ত্রীর ঐ কথায় অনুপ্রানিত হয়ে তার নিজস্ব বসত ঘরের পাশে ফেলে রাখা জমিতে সবজি চাষ শুরু করেন। সেখানে তিনি শীতকালীন সবজিসহ কচু, বেগুন, ঝালসহ বিভিন্ন প্রকারের সবজি বীজ ও চারা রোপন করেন। তিনি নিজে এবং তার স্ত্রী ও মেয়েরা ভাগাভাগি করে ঐ সবজি ক্ষেতটি দেখাশুনা ও রক্ষণাবেক্ষণ করেন। সাংবাদিক আকতার হোসেন ডাবলু জানান, প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রানিত হয়ে তিনি এই সবজি চাষ করতে উদ্বুদ্ধ হন। ডাবলু বলেন, তিনি শীতকালে অনেক সবজি বিক্রির পাশাপাশি নিজেও খেয়েছেন। এতে তার নিজের চাহিদা মিটিয়ে কিছুটা অর্থনৈতিকভাবেও লাভবান হয়েছেন। তিনি বলেন, প্রথমে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কারন তিনি কখনো সবজি চাষ করেননি, তাই তিনি সার বা কিটনাশক কখন কিভাবে দিতে হয় এবং সবজির ফলন সম্পর্কে কিছুই জানতেননা। এলাকার মানুষের কাছ থেকে এবং দেবহাটা কৃষি অধিদপ্তরের নিকট থেকে পরামর্শ নিয়ে তিনি এই সবজি ক্ষেতটি করতে সফল হয়েছেন। তিনি সকলকে বাড়ির আঙিনায় বা পতিত জমিতে এই ধরনের চাষাবাদ করে নিজেদের চাহিদা মিটানোর পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd