1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত
দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। সোমবার ১০অক্টোবর, ২২ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সন্ধ্যার পর থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাতের দিন ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী (সা:) সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দে ঐ একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই দিনটি বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র “ঈদে মিলাদুন্নবী” হিসেবে পালন করেন। দিবসটি পালন উপলক্ষ্যে দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমাদের বিশ্বনবীর জন্মদিন পালন করা হয়েছে। জম্মদিন পালন উপলক্ষ্যে মিশন কমিটির সভাপতি আলহাজ্ব ছালামতুল্লাহ গাজীর অনুপস্থিতে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন সখিপুর আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি মোখলেছুর রহমান সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, নির্বাহী সদস্য ইকবাল মাসুদ, সদস্য আলহাজ্ব আবুল ফজল, আলমগীর খান, রফিকুল ইসলাম বাচ্চুসহ আরো অনেকে।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট দ্বীন ও ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাদ্দিস হজরত মাওলানা আলহাজ্ব আবু সাঈদ (রংপুরী)। দ্বিতীয় বক্তা ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আমিনুর রহিম।এছাড়াও বক্তব্য রাখেন মসজিদের ইমাম হাফেজ ইমদাদুল হক। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনীর উপর শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধির জন্য মিলাদ, দুরুদ পাঠ, মোনাজাত ও তাবারুক বিতরন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd