1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার সখিপুরে রহমানের হোটেলে মিষ্টিতে ব্যাঙ: স্থানীয়দের হস্তক্ষেপে বিনষ্ট - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার সখিপুরে রহমানের হোটেলে মিষ্টিতে ব্যাঙ: স্থানীয়দের হস্তক্ষেপে বিনষ্ট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার সখিপুরে রহমানের হোটেলে মিষ্টিতে ব্যাঙ পড়ায় স্থানীয়দের হস্তক্ষেপে সেই মিষ্টি বিনষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টার দিকে সখিপুর মোড়স্থ মা-মনি সুইটমিট হোটেল এন্ড রেস্টুরেন্টে।
জানা যায়, উপজেলার সখিপুর মোড়স্থ শেখ আব্দুর রহমানের মা-মনি সুইটমিট হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো মিষ্টিতে ব্যাঙ পায়। এ বিষয়ে হোটেল কর্মচারীদের সাথে কথা কাটাকাটি হয় ওই ব্যক্তির। কথা কাটাকাটির এক পর্যায়ে লোকজন জড়ো হয় হোটেলের সামনে। পরবর্তীতে উপস্থিত জনতা হোটেল কর্মচারীকে দিয়ে রাস্তায় ফেলে বিনষ্ট করে কয়েক কেজি মিষ্টি।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, মা-মনি সুইটমিট হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের দিকটা একটু ভালো দেখা গেলেও হোটেল সংলগ্ন পিছনের রান্না ঘরটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ। তাছাড়া ইতোপূর্বেও হোটেলটিতে বিভিন্ন অস্বাস্থ্যকর দ্রব্য পাওয়া গেছে বলেও জানায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি।
এ ব্যাপারে হোটেল ব্যবসায়ী শেখ আব্দুর রহমান বলেন, আমি হোটেলে ছিলাম না। পরে এসে শুনছি মিষ্টিতে নাকি ব্যাঙ পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd