1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় দেবহাটা উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ০৫ ডিসেম্বর সোমবার বেলা ৩টায় দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল- এর সভাপতিত্বে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার, এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন বাবু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, এনজিও কর্মী মোঃ মোহিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশে বক্তারা করোনা ভাইরাস পরিস্থিতি, দুর্যোগকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন-২০৪১, মানবপাচার, সন্ত্রাস, মাদক, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার, পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করেন। মহিলা সমাবেশ অনুষ্ঠানে আড়াই শতাধিক নারী অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd