1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার রপ্তানীকারক প্রতিষ্ঠান সিমরা এগ্রো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার রপ্তানীকারক প্রতিষ্ঠান সিমরা এগ্রো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা তথা সাতক্ষীরার অন্যতম রপ্তানীকারক প্রতিষ্ঠান সিমরা এগ্রো পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। বুধবার ৩০ নভেম্বর, ২২ ইং দুপুর ১ টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা সাতক্ষীরার অন্যতম এই রপ্তানীকারন প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। কয়েক বছর আগে দেবহাটার চাদপুর গ্রামের ব্যবসায়ী শেখ তাহেরুল ইসলাম তাহের এই এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে এবং তথা দেশের কল্যানের উদ্দ্যেশ্যে এই রপ্তানীকারক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি তাদের তৈরীকৃত বিভিন্ন প্রকারের মালামাল যেমন ফায়া মুড়ি, ফায়া তেজপাতা, সিমরা শুকনো ঝাল, সাদা চিড়া, লাল চিড়া, মটর বুট, পাচফোড়ন, ইসুবগুলের ভুসি, বিউন চাল, বিভিন্ন প্রকারের আচার, সরিষার তেল ও কুকিজ বিষ্কুট ইউরোপের ৮টি দেশে রপ্তানী করছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান উক্ত রপ্তানী কার্য্যক্রম, মালামাল প্রস্তুতের স্থানসহ সিমরা এগ্রোর সার্বিক দিক পরিদর্শনে আসেন। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আতিকুল ইসলাম, দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাতক্ষীরার গাজী টিভি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হাসান, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরার নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের মধ্যে বাপ্পী দত্ত, মহিউদ্দীন আহম্মেদ, তানভির হোসেন, আলামিন হোসেন ও সজিব তালুকদারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দকে সিমরা এগ্রোতে স্বাগত জানান সিমরা এগ্রোর পরিচালক ও প্রতিষ্ঠাতা শেখ তাহেরুল ইসলাম তাহের। পরে অতিথিবৃন্দ সিমরা এগ্রোর মালামাল প্রস্তুত করা, প্যাকেটজাত করা ও রপ্তানী প্রক্রিয়ার বিভিন্ন কার্য্যক্রম পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd