1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার ভূমিহীন জনপদের ত্রাস ভূমিদস্যু ও সন্ত্রাসী ইসমাইল গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার ভূমিহীন জনপদের ত্রাস ভূমিদস্যু ও সন্ত্রাসী ইসমাইল গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটার ভূমিহীন জনপদ নোড়ারচক-চারকুনির মূর্তিমান আতংক, খলিশাখালির ১৩শ বিঘা জমি ও বিস্তীর্ণ মৎস্য ঘের জবরদখল এবং লুটপাটের মূলহোতা, সন্ত্রাসী ও ভূমিদস্যু ইসমাইল বাহিনীর প্রধান ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার নোড়ারচক গ্রামের মৃত আকরাম গাজীর ছেলে এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার।
তার বিরুদ্ধে দেবহাটা থানায় অবৈধ অস্ত্র, ডাকাতি, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতাসহ নানা অপকর্মের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাছাড়া রাজধানীর বনানী থানার সিআর ১৮৮/২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল সে।
সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান, এএসআই শরিফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার আটশতবিঘা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, দেবহাটার খলিশাখালিকে অপরাধী ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনী গুলোর মধ্যে ইসমাইল, রবিউল, আনারুল, আকরাম ডাকাত ও গফুর মাস্তানের বাহিনী অন্যতম। দু’দিন আগেই রবিউল বাহিনীর প্রধান রবিউলকে এবং গতরাতে ইসমাইল বাহিনীর প্রধান ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পরবর্তী ইসমাইলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আনারুল বাহিনী, আকরাম বাহিনী ও গফুর মাস্তানের বাহিনীর সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে উল্লেখ করে ওসি আরও বলেন, আইনশৃংখলা পরিস্থিতি সমুন্নত এবং দেবহাটাকে সন্ত্রাসমুক্ত করতে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের বলিষ্ঠ নের্তৃত্বে এসব অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সদস্যরা নিরালস কাজ করে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd