1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার নব-নির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার নব-নির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নির্বাচন পরবর্তী শপথ গ্রহণের মধ্যদিয়ে জনসাধারণের অভিভাবক হিসেবে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদে আসীন হলেন তৃতীয় ধাপে নির্বাচিত দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা। বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে বিজয়োত্তর শপথ নেন উপজেলার পাঁচজন চেয়ারম্যান।
এসময় নব-নির্বাচিত কুলিয়া ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী ও দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলকে শপথবাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। শপথ গ্রহণকালে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নব উদ্যোমে স্ব-স্ব ইউনিয়ন পরিষদে আসীন হয়ে প্রথম কর্মদিবসে যোগ দেন ইউপি চেয়ারম্যানরা। শপথ গ্রহণ ঘিরে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে ছিল সাজ সাজ রব। পাশাপাশি বাঁধভাঙা খুশি আর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল প্রত্যেক চেয়ারম্যানের অনুসারী নেতা, কর্মী ও সমর্থকদের মাঝে। শপথ নেয়ার পর ইউনিয়ন পরিষদে পৌঁছাতেই মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নতুন চেয়ারম্যানরা।
পাঁচটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে সাজসাজ রব ছিল কুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে। চেয়ার, টেবিলসহ নিত্য নতুন আসবাবপত্র, ফুল, বেলুন আর নানান রংয়ের আলোতে সাজানো হয়েছিল নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হকের অফিসটি। সেখানে নতুন চেয়ারম্যানের প্রথম কর্মদিবসেই পদধূলি দিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ণ নিয়ে আলাপচারিতা করেন ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী ও নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd