1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার নবাগত ইউএনও তাসনীম জাহান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার নবাগত ইউএনও তাসনীম জাহান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে জনপ্রশাসন মন্ত্রনালয়ের ২২ মে তারিখের ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৮.২০.১৭৮ নং স্মারকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত তাসনীম জাহানকে (পরিচিতি নং- ১৭৯৫৬) পদায়ন করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৫ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহেরা নাজনীন স্বাক্ষরিত ০৫.৪৪.০০০০.০০৬.১৮.০০১.২২-৩৪৪ নং প্রজ্ঞাপনে তাসনীম জাহানকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের আদেশ দেয়া হয়। তাসনীম জাহানের বাড়ি চট্রগ্রাম জেলায়, তিনি বিসিএস ৩৫ ব্যাচের একজন অফিসার। এরআগে তিনি বান্দরবান সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং সর্বশেষ তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়িত ছিলেন।
কয়েকদিন আগে চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. রোকুনুজ্জামান কে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের আদেশ দেয়া হয়। কিন্তু সম্প্রতি তিনি অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পাওয়ায় বৃহষ্পতিবার নতুন করে তাসনীম জাহানকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের আদেশ সম্বলিত প্রজ্ঞাপন জারি করে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়। রোববার তিনি দেবহাটা উপজেলাতে যোগদান করবেন বলে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd