1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার কৃতি সন্তান কাওছার পিপিএম পদকে ভূষিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার কৃতি সন্তান কাওছার পিপিএম পদকে ভূষিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার কৃতি সন্তান কাওছার আলী পিপিএম পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাওছার আহম্মেদকে এই পদক প্রদান করেন। কাওছার আহম্মেদ সাতক্ষীরার দেবহাটা উপজেলা সদরের সন্তান। কর্মদক্ষতা, সততা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েচেন কাওছার আহম্মেদ। পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী দিনে রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক প্রদান করেন।
সূত্র মতে, এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী। কাওছার আহম্মেদ একজন মেধাবী, চৌকস ও পেশাদার গোয়েন্দা কর্মকর্তা হিসেবে সর্বক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তার অসামান্য অবদানের জন্য তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত হন। এছাড়াও কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৮ সালে পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি ব্যাজ) লাভ করেন। কল্যাণকর ও ভালো কাজের জন্য এটি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। কাওছার আহম্মেদ ০২ জুলাই ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি সিটি স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় কর্মরত আছেন। কাওছার আহম্মেদের এই অসামান্য কৃতিত্বের জন্য দেবহাটার সাধারন মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd