1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২২ জুন, ২৩ ইং সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা৬ অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্টানটি হয়। সমাজসেবা মন্ত্রনালয়ের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগতভাবে হ্নদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) রিফাতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি৫ আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, পল্লী বিদ্যুতের দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের মঈনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার মধ্যে ১৪ জন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। পরে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় প্রান্তিক চাষীদের বিভিন্ন কৃষি পন্য বিতরণ করা হয়। এছাড়া পরে উপজেলাব্যাপি গরিব মহিলাদের আত্মকর্মস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিতরন অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রকল্পের ৩০ জন দুস্থ অসহায় নারীকে নয় লক্ষ ৬০ হাজার টাকা অনুমোদনপূর্বক উপকারীর মধ্যে বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে গাভী পালন, ছাগল পালন, মৎস্য চাষ, দর্জি প্রশিক্ষন ও হাঁস মুরগি পালন ইত্যাদি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd