1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় সড়ক দূর্ঘটনায় কৌশিক বিশ্বাস (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ব্র²রাজপুর গ্রামের নিমাই বিশ্বাস ওরফে দুঃখির ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৌশিক বিশ্বাসসহ আরও পাঁচ বন্ধু তিনটি মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের সামনেই একটি পিকআপ (ঢাকা মেট্রো ড- ১১৭০৯৭) শ্যামনগর থেকে গৃহস্থলির মালামাল নিয়ে খুলনায় যাচ্ছিল। সখিপুর মহিলা কলেজের সামনে পৌঁছানোর পর কৌশিক বিশ্বাস ও তাদের বন্ধুদের মোটরসাইকেল গুলো ওই পিকআপটিকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানকে সাইড দিতে গিয়ে কৌশিক বিশ্বাসকে বহনকারী মোটরসাইকেলটি কাত হয়ে পিকআপের নিচে পড়ে যায়। এসময় পিকআপের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক বিশ্বাসের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় সখিপুর ফায়ার সার্ভিসের কিছু উদ্ধারকর্মী তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, দূর্ঘটনার সময় কৌশিক বিশ্বাস ও তার বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিলেন। কৌশিককে হাসপাতালে নেয়ার সময় সবার মুখ থেকেই মদের গন্ধ বের হচ্ছিল। একপর্যায়ে দেবহাটা থানা পুলিশের সদস্যরা হাসপাতালে পৌঁছালে কৌশিকের মরদেহ হাসপাতালে রেখেই সটকে পড়েন তার সাথে থাকা মদ্যপ বন্ধুরা। কৌশিক বিশ্বাস সাতক্ষীরার খান মার্কেটে একটি জুয়েলার্সে কারিগর হিসেবে স্বর্ণালঙ্কার তৈরীর কাজ করতেন বলে জানা গেছে। দূর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd