1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মোটর সাইকেল চোর আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মোটর সাইকেল চোর আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় মোটর সাইকেল চুরির সময় শামীম হোসেন (৩২) নামের এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত শামীম হোসেন কালীগঞ্জ উপজেলার কালিকাপুর রামনগর গ্রামের দলিল উদ্দীনের ছেলে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার প্রানকেন্দ্র সখিপুর মোড় সংলগ্ন ব্র্যাক অফিসের সামনে থেকে তাকে আটক করে স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দেবহাটা থানা পুলিশে সোপর্দ করেন। পরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আটককৃত চোর শামীম হোসেনকে থানায় নিয়ে যায় পুলিশ।
তাকে থানায় নেয়ার পর বিভিন্ন সময়ে দেবহাটাসহ আশপাশের এলাকা থেকে চুরি যাওয়া মোটর সাইকেলের মালিকেরা তাদের অভিযোগ নিয়ে এবং খোয়া যাওয়া মোটর সাইকেল উদ্ধারের আশায় থানায় ভিড় জমাতে শুরু করেন।
আটককৃত মোটর সাইকেল চোরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ভুক্তভোগীরা মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি মো. বাবুল আক্তার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd