1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বিষ্ফোরক দ্রব্য ও নাশকতা মামলার চার আসামীসহ গ্রেপ্তার-৫ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বিষ্ফোরক দ্রব্য ও নাশকতা মামলার চার আসামীসহ গ্রেপ্তার-৫

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: অভিযান চালিয়ে বিষ্ফোরক উপাদানাবলি ও নাশকতা মামলার চার আসামী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারায় দায়েরকৃত মামলার আসামী চক মোহাম্মাদ আলীপুর গ্রামের জনাব আলীর ছেলে জাকির হোসেন (৩২), স্পেশাল পাওয়ারস্ অ্যাক্টের বিষ্ফোরক উপাদানাবলি আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ধারায় দায়েরকৃত ৩, ৪ ও ৬ নং মামলার আসামী উত্তর সখিপুরের মৃত মজিদ সরদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে কাইল্যা সাইফুল (৩৭), একই মামলার আসামী ফুলবাড়িয়া গ্রামের মৃত ফরমান সরকারের ছেলে সোহরাব হোসেন ওরফে শাহারত (৫৫), মাঝ পারুলিয়ার মৃত আব্দুর রহমান সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (৬০) এবং দক্ষিণ পারুলিয়ার মাদার মোল্যা ওরফে মান্দারের ছেলে ফারুক হোসেন (৫৫)। শনিবার ভোররাতে বিশেষ অভিযান পরিচালনাকালে দেবহাটা থানার এসআই লালচাঁদ আলী, এসআই গোলাম আজম, এসআই হাফিজুর রহমান, এসআই শরিফুল ইসলাম, এএসআই আব্দুর রহিম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামী জাকির হোসেন ব্যতীত অপর চার আসামী কাইল্যা সাইফুল, সোহরাব হোসেন, জাহাঙ্গীর সরদার এবং ফারুক হোসেনকে নাশকতার পরিকল্পনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেবহাটাসহ বিভিন্ন থানায় মাদক চোরাচালান, নাশকতা ও বিষ্ফোরক উপাদানাবলী আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার পরবর্তী তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd