1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়ন, সুশীলনের বাস্তবায়ন ও দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি ও বিষয়ভিত্তিক ডায়ালগের আয়োজন করা হয়। দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের নের্তৃত্বে উক্ত র‌্যালিটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে শিশু ও যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে উপজেলায় প্লাস্টিক বর্জ্য অপসারণের ডেমো করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমানের সভাপতিত্বে বিষয়ভিত্তিক ডায়ালগে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বসার ও উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। বক্তারা প্লাস্টিকের ব্যবহার ও অপব্যবহারের ফলে সৃষ্ট সমস্যা এবং প্লাস্টিক রি-সাইকেলিং এর ব্যাপারে গুরুত্বরোপ করেন। এসময় গ্রাম উন্নয়ন কমিটি এবং শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দসহ আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd