1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণ, লম্পট গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণ, লম্পট গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর রাজিব হোসেন (৩২) নামের এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজিব হোসেন দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের প্রয়াত আ’লীগ নেতা আব্দুল আজিজের ছেলে।
শনিবার (২৯ জুলাই) রাতে ভিকটিম তরুনী মেহেরপুর সদরের নতুন মদনাডাঙ্গা গ্রামের শের আলী মন্ডলের মেয়ে (২৪) বাদি হয়ে লম্পট রাজিবকে আসামী করে দেবহাটা থানায় একটি ধর্ষণ মামলা (নং-১৪) দায়ের করলে রাতেই সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মামলার আসামী রাজিব হোসেন বিবাহিত, বাড়িতে তার তিনটি স্ত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে একাধিক মেয়েকে প্রেমের জালে ফাসিয়ে তাদের সাথে শারিরীক সম্পর্ক স্থাপনসহ প্রতারণা করে আসছিলেন তিনি। গত বৃহষ্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাতে মেহেরপুর সদরের বাসিন্দা ওই ভিকটিম তরুনীকে বিয়ের প্রলোভনে এলাকায় ডেকে স্থানীয় একটি পরিত্যক্ত ক্লাবে রাতভর রেখে তাকে ধর্ষণ করেন রাজিব হোসেন। পরদিন সকালে ওই তরুনীকে সাতক্ষীরা শহরের একটি পেট্রোল পাম্পের সামনে ফেলে এসেছিলেন তিনি। পরে ওই তরুনী পাশ্ববর্তী ডিবি কার্যালয়ে গিয়ে এব্যাপারে লিখিত অভিযোগ দেন এবং পরবর্তীতে দেবহাটা থানায় মামলা দায়ের করলে ধর্ষক রাজিব হোসেনকে গ্রেপ্তার দেবহাটা থানায় সোপর্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তার পরবর্তী ধর্ষক রাজিবকে আদালতের মাধ্যমে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা নীরিক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি বাবুল আক্তার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd