1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সব আয়োজন প্রায় শেষ, কিছুক্ষণ পরেই আসবে বর! সে অপেক্ষায় বিয়ে বাড়ির মানুষ জন। কিন্তু বর আসার আগেই সেখানে হানা দিল প্রশাসন। ভন্ডুল হল বিয়ের সব অনুষ্ঠান। আর সেই সাথে বাল্যবিবাহের অভিশাপ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার দেবহাটা উপজেলার দক্ষিণ নাংলা গ্রামে এক বিয়ে বাড়িতে এমনই কান্ড ঘটেছে। এলাকাবাসী জানায়, দক্ষিন নাংলা গ্রামের মৃত সালাউদ্দীনের ১৩ বছর বয়সী ৮ম শ্রেণি পড়ুয়া কন্যার সাথে সেকেন্দ্রা গ্রামের এক ছেলের সাথে বিয়ের আয়োজন করে তার পরিবারের সদস্যরা। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা হাজির হয়ে মেয়ের বয়স ১৮ বছরের কম বলে প্রমান পান। পরে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয় প্রশাসন। এঘটনায় ওই ছাত্রীর বয়স পরিপূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না শর্তে অঙ্গিকারনামা প্রদান করেন অভিভাবকরা। পরে সরকারি নির্দেশনা অমান্য করায় মেয়ের চাচাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নওয়াপাড়া সিনিয়র মাদ্রাসার ৮ম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিবাহ দেয়া হচ্ছে। সেখানে অভিযান পরিচালনা করে ঘটনার সতত্যা নিশ্চিত হওয়ায় তার অভিভাবকদের কাছ থেকে মুচলেকা গ্রহন করা হয়। পাশাপাশি বিয়ের আয়োজক চাচাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd