1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় তিনটি ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় তিনটি ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৪২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হাদীপুরে এ তিনটি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
সম্মেলনের উদ্বোধক ছিলেন দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। এতে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবলীগের সদস্য ও ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুল ইসলাম।
সম্মেলনে ৪ নং ওয়ার্ডে পার্থ ঘোষকে সভাপতি এবং শেখ আল আমিন হোসেনকে সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ডে সমীর ঘোষকে সভাপতি ও শেখ আয়ুব হোসেনকে সাধারণ সম্পাদক এবং ৬ নং ওয়ার্ডে আশরাফুল হোসেনকে সভাপতি ও শ্রী হরেন্দ্র নাথকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদী কমিটি অনুমোদন দেয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd