1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালীর মধ্যদিয়ে ২৪ থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সফল মৎস্য খামারীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্রসহ পুরষ্কার বিতরণ করা হয়। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, দেবহাটা কলেজের প্রভাসক আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবি সম্প্রদায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় নিরাপদ মাছ উৎপাদন, রপ্তানীযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধকরণ সহ বিভিন্ন বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করা হয়। পরে উপজেলার তিনজন সফল মৎস্য খামারীকে পুরষ্কৃত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd