1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে জখম - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে জখম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১৭২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আরশাদ আলী (৬৩) নামের এক বৃদ্ধকে পিটিয়ে দু’টি আঙ্গুল ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার সকালে এ মারপিটের ঘটনা ঘটে। আহত আরশাদ আলী দক্ষিন কুলিয়া গ্রামের মৃত নঈমউদ্দীনের ছেলে। বর্তমানে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্ত্রী আফরোজা খাতুন জানান, কুলিয়ার পাতনার বিলে তাদের পৃথক দু’টি মৎস্য ঘেরে রয়েছে। ঘেরের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের মৃত ধুরো বৈদ্য’র ছেলে কাশেম বৈদ্যসহ ওই পরিবারের অন্যান্যদের সাথে বিরোধ চলে আসছিল। সম্প্রতি তার স্বামী আরশাদ আলী তাদের মৎস্য ঘের খনন করে খননকৃত মাটি ট্রলিযোগে অন্যত্র স্থানান্তরের কাজ শুরু করে। শুক্রবার সকালে তাদের ঘেরের খননকৃত মাটি স্থানান্তরে বাঁধা সৃষ্টি করে প্রতিপক্ষ কাশেম বৈদ্য, তার দুই বোন ফরিদা ও নাসিমা, স্ত্রী জোহরা খাতুন ও ভাগ্নে শাকিল হোসেন।
এনিয়ে আরশাদ আলীর সাথে প্রতিপক্ষদের কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা আরশাদ আলীকে তার ঘেরের বেড়িবাঁধের ওপর ফেলে বেধড়ক মারপিট শুরু করে। এতে আরশাদ আলীর হাতের দু’টি আঙ্গুল ভেঙে যায় এসব শরীরের বিভিন্নস্থানে হাড়ভাঙা ও নীলাফোলা জখম হয়। পরে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে প্রতিপক্ষ কাশেম বৈদ্যসহ হামলায় জড়িত ৫ জনের নাম উল্লেখ এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহতের পরিবারের দায়েরকৃত অভিযোগটি তদন্ত পরবর্তী অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd