1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ছাদ থেকে পড়ে আ'লীগ নেতার মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ছাদ থেকে পড়ে আ’লীগ নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ঈমান আলী মৃত্যুবরন করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যু কালে ২ স্ত্রী, ৩ পুত্র, এক কন্যা অসংখ্য আত্নীয় স্বজন রেখে পরকালের পাড়ি জমান। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির ভাই আব্দুল করিমের বাড়ির ২য় তলা নির্মাণ কাজ দেখতে যান ঈমান আলী। এসময় কর্মরত শ্রমীকদের সাথে কথা বলেন এবং কাজের তদারকি করছিলেন তিনি। হঠাৎ অসাবধানতার কারণে ছাঁদ থেকে পড়ে যান তিনি। এসময় তাকে উদ্ধার করে আহতাবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্মরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
১নং ওয়ার্ড ইউপি সদস্য মোনায়েম হোসেন জানান, আমার শ্বশুরবাড়ি নির্মাণ কাজ দেখে যান তিনি। এসময় মাথা ঘুরে অনাকাঙ্ক্ষিত ভাবে পড়ে গিয়ে আহত হন। আমরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উল্লেখ্য যে, কিছুদিন আগে ঈমান আলী হজ্জ শেষ করে দেশে ফিরেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। এছাড়া গাজীরহাট বাজার কমিটির সভাপতি ছিলেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, ছাদ থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটনা শুনেছি। সাধারণত এটি একটি দূর্ঘটনা বলা যেতে পারে। তবে বিষয়টি কোন অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে, ঈমান আলীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd