1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় ছয় বছরের এক শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় ওমর ফারুক (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বসন্তপুর গ্রামের রওশন আলী গাজীর ছেলে। শুক্রবার (২৯) সেপ্টেম্বর দুপুরে বসন্তপুর এলাকায় এঘটনা ঘটে। পরে ভিকটিমের মা সাফিয়া পারভীন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবহাটা থানায় মামলা (নং-০৮) দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে লম্পট ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।
ভিকটিম শিশুর বাবা চরশ্রীপুর গ্রামের মোহাম্মাদ আশরাফুল ইসলাম জানান, সম্প্রতি তার শিশুকন্যা (৬) বসন্তপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার জুম্মার নামাজের আগমুহুর্তে নানাবাড়ি থেকে পায়ে হেটে পার্শ্ববর্তী খালাবাড়িতে যাচ্ছিল সে। এসময় তাকে একা পেয়ে স্থানীয় শরিফ মাস্টারের বাগান সংলগ্ন পুকুর পাড়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় লম্পট ওমর ফারুক। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে তাকে ফেলে রেখে লম্পট ওমর ফারুক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার নানাবাড়িতে পৌঁছে দেন এবং বাবা-মাকে খবর দেন।
এ প্রসঙ্গে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে পলাতক ওমর ফারুককে গ্রেপ্তার করে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয় বলেও নিশ্চিত করেন ওসি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd