1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ১২ ডিসেম্বর, ২২ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টায় উপজেলা সেটেলমেন্ট অফিস প্রাঙ্গনে এই বীজ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান ও কৃষি অধিদপ্তরের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ১৮০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে উফশী ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সকল কৃষকদের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোন জমি ফেলে না রেখে চাষাবাদ করার জন্য। তাই সকল জমিতে চাষাবাদ করতে হবে। একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমাদের নিজেদেরকেই নিজেদের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। তিনি কৃষি বিভাগের সহায়তা নিয়ে সকল জমিতে প্রয়োজনমতো আবাদ করার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd