1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় একদিনে অন্তত ৩০জন কুকুরের কামড়ে আহত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় একদিনে অন্তত ৩০জন কুকুরের কামড়ে আহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় একদিনে অন্তত ৩০জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। শনিবার দিনভর পারুলিয়া ও সখিপুর ইউনিয়নে ব্যাপক সংখ্যক পথচারি কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আহতদের শরীরের ক্ষতগুলো গভীর হওয়ায় রীতিমতো বিপাকে পড়েছেন চিকিৎসকরাও।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫ জন কুকুরের কামড়ে আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিরা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পারুলিয়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান, অসুস্থ কুকুরটি প্রথমে পারুলিয়া সাগর শাহ দীঘি এলাকা থেকে বেরিয়ে কয়েকজনকে কামড়ে জখম করে পরে তা সখিপুরমুখি হয় এবং সেখানেও বিভিন্ন লোককে আকর্ষিক কামড়ে জখম করে। সন্ধ্যায় কুকুরটি আবারোও পারুলিয়া জেলিয়াপাড়া ও শেখপাড়া এলাকায় ঢুকে কয়েকজনকে কামড়ে আহত করে। এঘটনায় গোটা এলাকা জুড়ে রীতিমতো কুকুরাতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd