1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটাকে ‘বাল্যবিবাহমুক্ত’ উপজেলা ঘোষণা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটাকে ‘বাল্যবিবাহমুক্ত’ উপজেলা ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় ফলক উন্মোচণের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক মো. ইদ্রিসুর রহমান ইদ্রিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর-ফিল্ড অপারেশন মি. রাজু উইলিয়াম রোজারিও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন।
বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালিত দেবহাটা এরিয়া প্রোগ্রাম সোমবার দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটিতে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, কৃষি অফিসার শওকত ওসমান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সুশীলনের ডিরেক্টর মোস্তফা আক্তারুজ্জামান, টিকেট যুব ফোরামের সভাপতি তানিয়া সুলতানা, গ্রাম উন্নয়ন কমিটির সেক্রেটারী ফিরোজ হোসেন, সখিপুর মাঝেরপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তৃতায় বাল্যবিবাহমুক্ত উপজেলা বিনির্মাণে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার জন্যও আহŸান জানান প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।
উল্লেখ্য, গত কয়েক বছর আগে দেবহাটা উপজেলাকে ‘ভিক্ষুকমুক্ত’ উপজেলা ঘোষণা করা হলেও তা কেবলমাত্র প্রশাসনিক খাতা-কলমেই সীমাবদ্ধ হয়েছিল। প্রকৃতপক্ষে ঘোষণা পরবর্তী দেবহাটা উপজেলায় ভিক্ষুকদের পুনর্বাসন বা তাদেরকে স্বাবলম্বী করতে কিছু নামসর্বস্ব কর্মকান্ড ছাড়া তেমন কোন কার্যকর পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে না নেয়ায় এখনও উপজেলার অলিতে গলিতে ভিক্ষাবৃত্তি করে দিন কাটছে শত শত ভিক্ষুকের। ‘বাল্যবিবাহমুক্ত’ উপজেলা ঘোষণার ক্ষেত্রেও যেন তেমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়টিও গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের প্রতি আহŸান জানিয়েছেন উপজেলার সচেতন নাগরিক ও সুশীল সমাজ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd