1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দুই মাস পর হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল পুলিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দুই মাস পর হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল পুলিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: প্রায় দুই মাস এক সপ্তাহ পর হারিয়ে যাওয়া এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে দেবহাটা থানা পুলিশ। বৃহষ্পতিবার দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিক আল আমিন মৃধার হাতে তুলে দেন। তিনি দেবহাটার দক্ষিণ পারুলিয়া গ্রামের শাহজাহান মৃধার ছেলে। মোবাইলটি হস্তান্তরকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ ও এসআই হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মোবাইলটির মালিক আল আমিন মৃধা জানান, গেল বছরের ৩১ অক্টোবর বাড়ি থেকে পারুলিয়া পশুহাটে গিয়ে নিজের শখের অপো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি খুঁইয়ে ফেলেন। ১ নভেম্বর এব্যাপারে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন তিনি। এরপর থেকে ওই মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।
ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, ভুক্তভোগীর জিডি’র সূত্র ধরে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সম্প্রতি তার হারানো মোবাইলটি পাশ্ববর্তী কালীগঞ্জ উপজেলার নলতা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd