1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে-জাপা মহাসচিব - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে-জাপা মহাসচিব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বর্তমান সরকার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে। তারা যে কোন উপায়ে ক্ষমতায় যেতে যায়। আ.লীগের লুটপাত দেখে বিএনপি ভাবছে সবই তো খেয়ে ফেলল আমরা কি খাবো ? তাই তারা লুটপাত করতে ক্ষমতায় যেতে চাই। সেকারণে নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলছে। তবে বর্তমানে যে নির্বাচনী সিস্টেম সেটিতে কোনভাবেই সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় সেকারণে আমরা বলেছি নির্বাচনী সিস্টেম পরিবর্তন করতে হবে। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সরকারের দুর্নীতি অনিয়মের সমালোচনা করে বলেন, বড় বড় প্রকল্প বড় বড় দুর্নীতি। এসবের কোন হিসাব নেই। দু দলের দুঃশাসন দেশের মানুষ দেখেন তারা এখন তৃতীয় পক্ষ খুজছে। আর সেই তৃতীয় পক্ষই জাতীয় পার্টি। সোমবার (২৮ নভেম্বার) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ত¡ করে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সাধারণ সম্পদক আশরাফুজ্জামান আশুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টির উপদেষ্টা চেয়ারম্যান লেঃ কর্ণেল সাব্বির আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি নজরুল ইসলামসহ আরও অনেকে। সম্মেলনকে ঘিরে সাতটি উপজেলার কয়েক হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে উল্লাস করতে দেখা যায়। নেতাকর্মীদের দাবি উজ্জীবিত হয়েছে জাতীয় পার্টি। সম্মেলন শেষে শেখ আজহার হোসেনকে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি ও আশরাফুজ্জামান আশুকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন দলের মহাসচিব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd